উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি
স্মারক নং: বা/আ/হ/স/ক ২৬/১০/২৬(৪)
তারিখ: ২৯.১০.২০২৬
এতদ্বারা প্রকৃত দরদাতা গণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বামেল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ, বামেল, সারুলিয়া, ডেমরা, ঢাকা ১৩৬১ এর ২নং ভবনের নীচতলা তিনটি রুম ও বারান্দার ফ্লোর ঢালাই করার জন্য দরপত্র আহ্বান করা যাচ্ছে. প্রকৃত দরদাতা গগকে ০১.১১.২০২৬ তারিখ হতে ০৮.১১.২০২৬ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান চলাকালীন সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত প্রতিষ্ঠানের অফিস থেকে দরপত্র ফরম সংগ্রহ করে পূরণকৃত ফরম সিল করা বন্ধ খামে নিম্নস্বাক্ষরকারীর দফতরে হাতে হাতে জমা দেওয়া যাবে. দরপত্র ফরম মূল্য ২০০ টাকা যা অফেরতযোগ্য. প্রাপ্ত দরপত্র সমূহ দরদাতা গণের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) ০৮.১১.২০২৬ তারিখ বিকাল ০২.০০ ঘটিকায় খোলা হবে. বিলম্বে প্রাপ্ত বা অসম্পূর্ণ দরপত্র বাতিল বলে গণ্য হবে. বামেল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ এর অনুকূলে দরপত্রের সাথে দশ হাজার টাকার চেক জমা দিতে হবে যা ফেরতযোগ্য.
ক্রমিক ০১: ৫ ইঞ্চি উচ্চতা জায়গার মাপে প্রতি বর্গফুট ফ্লোর ঢালাই (দর প্রতিবর্গফুট …….. টাকা).
ক্রমিক ০২: শাহ সিমেন্ট স্পেশাল, ১নং ইটের খোয়া, মোটা পার্সথীন.
ক্রমিক ০৩: ৫০% সাদা মোটা বালু এবং ৫০% ভালো মানের সিলেকশন বালু.
ক্রমিক ০৪: ঢালাই শেষে সিমেন্টের নেট ফিনিশিং করে দিতে হবে.
ক্রমিক ০৫: ঢালাই মিশ্রণে সিমেন্ট, বালু, খোয়ার অনুপাত হবে ১:২:৪.
১. অসম্পূর্ণ দরপত্র বাতিল বলে গণ্য হবে। আংশিক বা সমস্ত দরপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন.
২. সরবরাহকারী নিজ দায়িত্বে যাবতীয় কার্য সম্পাদন করবেন.
৩. প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গের উপস্থিতিতে জায়গার ক্ষেত্রফল (বর্গফুট) এর হিসাব সম্পূর্ণ করবেন.
৪. ১০০% কাজ শেষ হলে ১০০% মূল্য পরিশোধ করা হবে.
মোহাম্মদ আনোয়ার হোসেন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বামেল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এখানে