অধ্যক্ষ্যের বাণী

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বামৈল আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও একাডেমিক বিকাশে কাজ করে আসছে। স্থানীয়দের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠান আজ একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আমরা বিশ্বাস করি শিক্ষা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়; বরং সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। তাই পাঠ্যক্রমের পাশাপাশি আধুনিক ল্যাব, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যালয়ের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তাদের এই আন্তরিক সহযোগিতা ভবিষ্যতেও বামৈল আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও সমৃদ্ধ ও সফল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিয়ে যাবে—এই আমার প্রত্যাশা।

জনাব মো. গোলাম ফারুক
অধ্যক্ষ
বামৈল আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ

Scroll to Top